দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। দেশের মানুষ ভরসা রাখতে পারছেন না দেশের অর্থনীতির উপর। গাড়ি শিল্পের বাজার চাহিদা হ্রাস এ কথায় প্রমাণ করছে। এমনটাই মনে করেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এক সাহিত্য সম্মেলনে যোগ দিতে রাজস্থানের জয়পুরে রয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, ‘দেশের অর্থনীতির উপর ভরসা রাখতে পারছেন না নাগরিকরা।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশের ব্যাংকিং ক্ষেত্র ক্রমশ খারাপ হচ্ছে, সরকারের ক্ষমতা নেই এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার।’
আরও পড়ুন : সমস্ত রেকর্ড ভেঙে জানুয়ারির GST সংগ্রহ ১.১৫ লক্ষ কোটি টাকা
১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের এমন মন্তব্যে আশঙ্কার মেঘ দেশের অর্থনীতিতে। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা যে আশঙ্কা করার মতোই সে কথা জানিয়ে অভিজিৎ এদিন বলেন, ‘এ নিয়ে কোন সন্দেহ নেই যে, দেশের অর্থনীতি নিয়ে যে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাহিদা না থাকার কারণেই বাইক ও গাড়ি বিক্রির হার কমেছে। এর থেকেই বোঝা যায় মানুষের অর্থনীতির প্রতি আস্থা দ্রুত কমছে।’ বিদেশী বিনিয়োগকারীরা এদেশে লগ্নি করতে ভয় পাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…