তিনি মাত্র এক টাকায় চিকিৎসা করেন মানুষের। মানুষের মধ্যে তিনি জনপ্রিয়’এক টাকার ডাক্তার’ নামে। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন বীরভূমের চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। এবার এই কাজের স্বীকৃতি তিনি পেলেন। প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষিত হওয়া পদ্মশ্রীর তালিকায় এবার নাম ঘোষিত হলো তাঁর। পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের ‘এক টাকার ডাক্তারবাবু’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। বছরের পর বছর মাত্র এক টাকার বিনিময়ে রোগী দেখেন সুশোভন বাবু, এবার সেই কাজের সম্মান পাচ্ছেন সরকারের তরফে।
দীর্ঘ ৫৬ বছর ধরে কেবলমাত্র এক টাকায় সাধারণ মানুষের চিকিৎসা করেন সুশোভন বাবু। গ্রামের মানুষদের কাছে তিনি ভগবান। বোলপুরের হরগৌরী তলার বাসিন্দা সুশোভন বাবুর নামের পাশে এমবিবিএস, এমএফপিএ, ডিসিপির ডিগ্রি আছে। চাইলেই তিনি বড় কোনো ক্লিনিকে অনেক টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারতেন। কিন্তু তার বদলে তিনি বেছে নেন এক টাকার বিনিময়ে গরিব মানুষের চিকিৎসা করাকে। তার চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে অসংখ্য মানুষ। প্রতিদিন দূরদূরান্ত থেকে গরিব মানুষ আসেন তার কাছে চিকিৎসার জন্য। নিঃস্বার্থভাবে বছরের পর বছর গরিব মানুষের সেবা করার পুরস্কার পেলেন তিনি এবার।
আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝার জেড়ে টানা দু’দিন বৃষ্টি রাজ্যের এই জেলাগুলিতে, জানাল হাওয়া অফিস
পদ্মশ্রী পাওয়ার পর সুশোভন বাবুর প্রতিক্রিয়া, ‘সাধারণ মানুষের সেবা করার পুরস্কার হিসেবে এতটাও আশা করিনি। আজ ৫৬ বছর ধরে এই কাজ করছি। গরিব মানুষ গুলোর দিকে চেয়ে এক টাকার বেশি নিতে মন চায়নি। সরকারের এই সম্মানে আমি খুবই খুশি। জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ করে যেতে চাই।’ পদ্মশ্রী পাওয়ার পর তিনি যেমন খুশি তেমনই খুশি গরিব মানুষগুলোও।
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…