Citroen কোম্পানি এই গাড়িগুলিতে বিশাল ছাড় দিচ্ছে, অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য

Citroen ইন্ডিয়া তাদের আইসিই (ইন্টারনাল কম্বাস্টিন ইঞ্জিন) গাড়িগুলির ২০২৩সালের মডেল ক্লিয়ার করতে ফেব্রুয়ারি ২০২৪ এ বিশেষ অফার এবং ছাড়ের ঘোষণা করেছে। আপনি যদি C3 হ্যাচব্যাক, C3 এয়ারক্রস অথবা C5 এয়ারক্রস কেনার কথা ভাবছেন, তাহলে এই মাসে লক্ষ টাকা পর্যন্ত লাভ করার সুযোগ পেতে পারেন। কোন গাড়িতে কত ডিসকাউন্ট পাওয়া যাবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Citron C3 হ্যাচব্যাক দুটি পাওয়ারট্রেন বিকল্পের সাথে আসে; একটি ৮২hp, ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ৫-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। অন্যটি ১১০hp, ১.২ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন, ৬ স্পীড ম্যানুয়ালের সাথে পাওয়া যাবে। সিট্রোয়েন C3 গাড়িটি ১.৫ লক্ষ টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। এর দাম হবে ৬.১৬ লক্ষ – ৯.০৮ লক্ষ টাকার মধ্যে। এই ডিসকাউন্ট শুধুমাত্র MY23 মডেলের জন্য। অন্যদিকে সিট্রোয়েন C3 এয়ারক্রস গাড়িতে ১.৯ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। এর এক্স শোরুম মূল্য ১০ লক্ষ – ১৪.২৭ লক্ষ টাকা পর্যন্ত। এটিও কেবল MY23 স্টক-এর জন্য।

আর সিট্রোয়েন C5 এয়ারক্রস গাড়িতে ৩.৫ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে। Citroen-এর এই ফ্ল্যাগশিপ SUV-এর বিক্রি কিছুটা মন্থর৷ এপ্রিল-ডিসেম্বর ২০২৩ সময়কালে, কোম্পানিটি মাত্র ৫৫ ইউনিট গাড়ি বিক্রি করেছে। সিট্রোয়েন C5 এয়ারক্রস জিপ Compass এবং হুন্ডাই Tucson-এর প্রতিদ্বন্দ্বী। আপনি যদি সিট্রোয়েন-এর কোন আইসিই গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে এই মাসে অফার-গুলির সুবিধা নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। লক্ষ টাকা পর্যন্ত লাভ করার সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026