ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sleeper Vande Bharat Train: স্লিপার বন্দে ভারত ট্রেনের নতুন আপডেট, সুবিধা পেয়েছে মুম্বাই

চেয়ার কার বন্দে ভারত ট্রেনের পরে খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে স্লিপার বন্দে ভারত ট্রেন। ইতিমধ্যেই এর জন্য কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই কাজ চলছে একেবারে জোর গতিতে। প্রকৃতপক্ষে মুম্বাই যোগেশ্বরীতে শুধুমাত্র একটি টার্মিনাস নয় তার বদলেও আরো বেশ কিছু নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য একটি রক্ষণাবেক্ষণ ডিপো পাওয়া যাবে এই যোগেশ্বরী স্টেশনে। ওয়াদি বন্দরের পরে এটা হবে ভারতের দ্বিতীয় ডিপো। অন্তর্বর্তী সাধারণ বাজেটে পশ্চিম রেলওয়ে ডিপো উন্নয়নের ৬০ কোটি টাকার প্রকল্প এর জন্য কুড়ি লক্ষ টাকা টোকেন অ্যামাউন্ট পেয়ে গিয়েছে। রাম মন্দির থেকে যোগেশ্বরী পর্যন্ত রেলওয়ে স্টেশন গুলির মধ্যে এই ডিপো স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত খবর মিলেছে, ইতিমধ্যেই কাগজপত্র এবং অন্যান্য নথিপত্র তৈরি করার কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই দরপত্র জারি করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গিয়েছে। পশ্চিম রেলওয়ে এমন জায়গা গুলি পুনর্নির্মাণের কাজ করছে যেখানে পরবর্তী প্রজন্মের এসি স্লিপার বন্ধে ভারত সেমি হাই স্পিড ট্রেন রাখা যায়। ভারতীয় রেল দুটি স্থান নির্ণয় করেছে যথাক্রমে মুম্বাই সেন্ট্রাল এবং যোগেশ্বরী। স্থানের প্রাপ্যতার জন্য সেখানে প্রস্তাবিত রক্ষণাবেক্ষণের ডিপো তৈরি করা হবে বলে জানা গিয়েছে। মুম্বাই সেন্ট্রাল থেকে যোগেশ্বরী পর্যন্ত একটি টার্মিনাস তৈরি করা হবে এর জন্য। পাশাপাশি পশ্চিম রেলওয়ের একজন কর্তা বলেছেন, শুধুমাত্র রেলওয়ে টার্মিনাস নয় বন্দে ভারত ট্রেনের দশটি ট্রেনের আলাদা ওয়াশিং লাইন থাকবে এই যোগেশ্বরী স্টেশনে। এছাড়াও নতুন কোচিং টার্মিনাস নির্মিত হবে বলে জানা গিয়েছে।

এই রেল টার্মিনাস গুজরাটে দূরপাল্লার ট্রেন নিয়ে যাওয়া যাত্রীদের সুবিধা দেবে বলে জানা গিয়েছে। বরিভলি কান্দিভালি আন্ধেরি ভাষায় এবং উত্তর-পশ্চিমের শহরতলীর বেশ কিছু অংশে বসবাসকারী লোকেদের উপকার করবে মুম্বাই সেন্ট্রাল এর এই নির্দিষ্ট লাইন। দাদর এবং বান্দ্রা টার্মিনাসে যারা ভ্রমণ করেন তাদের জন্য এই টার্মিনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মধ্য রেলওয়ে এসি স্লিপার বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য একটি সুবিধা স্থাপন করার চিন্তাভাবনা নিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026