নিউজ

পুলিশ ও আইনজীবীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে আহত এক অ্যাডভোকেট

দিল্লি : রক্ষাকারী বাহিনী এবং সুবিচারকারী এই দুইয়ের সংঘর্ষে আদালত প্রাঙ্গণ পরিণত হল রনক্ষেত্রে। আজ শনিবার, বিকেলের দিকে এমনই এক ঘটনা ঘটলো দিল্লির তিসহাজারী আদালতের সামনে।সংঘর্ষে অগ্নিসংযোগ, গুলি ছোঁড়া থেকে শুরু করে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন একজন অ্যাডভোকেট।

আজ, শনিবার দিল্লির তিসহাজারী আদালতে প্রবেশের সময় পার্কিং করতে গিয়ে এক আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে পুলিশের গাড়ি।এই ঘটনায় আইনজীবী প্রতিবাদ করতে গেলে দুই দলের মধ্যে শুরু হয় বচসা যা শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয়। উভয়দলই যখন উত্তপ্ত তখন আইনজীবীকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পুলিশকে খবর দিলে স্থানীয় পুলিশ কর্মীরা এবং এসএইচও সেখানে পৌঁচ্ছালেও ভিতরে প্রবেশ করতে পারেন নি তারা। খবরটি হাইকোর্ট পর্যন্ত গেলে ৬ জন বিচারপতি ঘটনাস্থলে পৌঁচ্ছালে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে পুলিশ। এই ঘটনার ফলে একজন অ্যাডভোকেটের বুকের বামদিকে এসে লাগে গুলি।আহত ব্যাক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুইপক্ষের গণ্ডগোলে এক অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনা প্রসঙ্গে দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কেসি মিত্তল বলেন, “তিসহাজারী আদালতে পুলিশ বিনা কারণে আইনজীবীকে মারধর করেছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা করি এবং আইনজীবীদের সাথে সুবিচারের জন্য আমরা ঘটনায় জড়িত পুলিশ শাস্তি চাই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026