কোচবিহার : ছট পুজো উপলক্ষে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে যাতে ঘাটগুলিতে পুণ্যার্থীদের যে ঢল নেমেছে তাতে কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে। কিন্তু পুরসভার গাফিলতিতে আজ ছট পুজোয় কোচবিহারের তোর্সা নদীতে সাঁকো ভেঙে ঘটলো মারাত্বক দুর্ঘটনা।
কোচবিহারে তোর্সার দুধারে প্রধান ছট পুজো হয়। একদিকে ফাঁসিঘাট আর একদিকে মাসান ঘাট। প্রতি বছর কোচবিহার পুরসভার পক্ষ থেকে এই ছট পুজোর সময় একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হয়। এই সেতু দিয়েই দুই ঘাটের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। এই সেতু ধরেই পুণ্যার্থীরা যাতায়াত করে।
আর এই সেতু দিয়ে আজ যাতায়াত করছিল ছট পুজোয় অংশগ্রহণকারী মানুষজন। ঠিক বিকেল পৌনে পাঁচটার দিকে সাঁকোতে অত্যাধিক মানুষজন চেপে পড়ায় হুড়মুড়িয়ে ভেঙে যায় সাঁকোটি।
সূত্রের খবর, ৭০ জন মতো নদীতে পড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত মৃত্যুর হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীদের তত্বাবধানে সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে, কোচবিহার পুরসভার। ২জন শিশু-সহ ৪ জন স্রোতে ভেসে যাচ্ছিল উদ্ধারকর্মীদের দারুন সহযোগিতায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সকলকে উদ্ধার করা সম্ভব হলেও কোচবিহার পুরসভা ও প্রশাসনের উপর গাফিলতির অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…