সংবিধানের ৩৭০ ধারার বিলোপ ঘটিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল মোদী সরকার। ‘জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন-২০১৯’ এর আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন হয়েছিল। এবার ভারত সরকারের পক্ষ থেকে নতুন এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মানচিত্র প্রকাশ করা হলো। ভারতের মানচিত্রের মধ্যেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখের নকশা প্রস্তুত করেছে সার্ভে জেনারেল অফ ইন্ডিয়া।
ভারতের রাষ্ট্রপতি এই মানচিত্রে সম্মতি জানানোর পর আজ শনিবার সরকারের পক্ষ থেকে মানচিত্রটি সর্বসমক্ষে আনা হয়। যা তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে গত ৩১ শে অক্টোবর ২০১৯-এ। মানচিত্র অনুযায়ী লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে থাকা দুটি জেলা হলো লেহ ও কার্গিল। লেহ ও কার্গিল জেলা বাদে বাকী অংশ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…