নিউজ

দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগণা, জারি ১৪৪ ধারা

স্থানীয় একটি ক্লাবে এক দোকানদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর উত্তর ২৪ পরগনা। এলাকায় ২ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জনগণের চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। প্রশাসনের তরফে ইন্টারনেট পরিষেবায় অস্থায়ী স্থগিতাদেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, জেলার দেগঙ্গা, আমডাঙ্গা ও দত্তপুকুর এলাকায় এই নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে। সূত্রের খবর, ইন্টারনেট সার্ভিস চালু করার আগে বা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা শিথিল করার আগে পুলিশ পরিস্থিতি পর্যালোচনা করবে।

আরও পড়ুন : সরকারের অনুমতি পেলে, পাক-অধিকৃত কাশ্মীর অভিযানের জন্য প্রস্তুত সেনাবাহিনী : এম এম নারভান

মঙ্গলবার সন্ধ্যায় দোকানদারের মৃতদেহ উদ্ধারের পরে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় এক মেলায় স্টল বসানো ওই দোকানদার এক মহিলার সাথে ঝগড়া করেছিল বলে জানা গেছে। পরে ওই দোকানদারকে স্থানীয় একটি ক্লাবের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এর পরই ওই এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। মৃতের আত্মীয় স্বজনরা ওই মৃত্যুর জন্য ক্লাবের সদস্যদের দায়ী করে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায় বলে জানা গেছে। অপর পক্ষ পাল্টা হামলা চালালে দু পক্ষকে বিরত করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আপাতত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026