নিউজ

এক মঞ্চে মমতা-মোদী, সাক্ষী থাকবে রাজ্যবাসী

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণের কেন্দ্রে বরাবরই থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে স্থগিত রয়েছে এনপিআর-ও। তবে সব বৈরিতা ভুলে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই কাছাকাছি আসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। আগামী ১২ জানুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। পোর্টট্রাস্টের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপালেরও।

১২ জানুয়ারি পোর্টট্রাস্টের ১৫০ বর্ষপূর্তির অনুষ্ঠান রয়েছে কলকাতায়। সেই অনুষ্ঠানে সকাল ১০ টায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সময়ে মঞ্চে থাকতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকেও, সূত্র মারফত এমনটাই জানা গেছে। এই অনুষ্ঠান থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি পোর্টট্রাস্টের অবসরপ্রাপ্ত কর্মীদের সম্বর্ধনা দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন : দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগণা, জারি ১৪৪ ধারা

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কড়া সমালোচনা করে আসছেন মুখ্যমন্ত্রী। এই আবহে মোদী-মমতার একই মঞ্চে উপস্থিত থাকার খবরে জল্পনা ছড়িয়েছে রাজ্যে। বিজেপি অবশ্য চেষ্টা করছে এই সফরে প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলায় একটা সভা করানোর। তবে আদ্যোপান্ত এই সরকারি সফরে বিজেপির সেই চেষ্টা সফল হবে না বলেই সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026