নিউজ

করোনা আক্রান্ত রোগীকে শ্বাসকষ্ট লাঘবের জন্য উপুর করে শোয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

করোনা আক্রান্ত রোগীকচিকিৎসকরা আগেই জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাস সরাসরি ফুসফুসের উপর চেপে বসে। ক্রমে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস করতে থাকে কোভিড-১৯। যার ফলে শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হয় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর। আর তার ফলে শুরু হয় শ্বাসকষ্ট। এতদিন করোনা আক্রান্ত রোগীকে সরাসরি পাঠানো হতো সিসিইউ-তে। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নতুন পরামর্শ জারি করা হয়েছে। ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল’-কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর যদি শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয় তবে তাকে সরাসরি সিসিইউতে না পাঠিয়ে উপুর হয়ে শুইয়ে বা ‘অ্যাওয়েক প্রন পজিশন’-এ অক্সিজেন দিতে হবে।

এই প্রক্রিয়ার কার্যকারিতা কতটা? এই পদ্ধতির বিষয়ে ড. অনিবার্ণ সরকার জানিয়েছেন, “ফুসফুসের পেশীগুলিতে অধিক চাপ কমিয়ে উপুর হয়ে শুলে ফুসফুস অনেকটা ক্রিয়াশীল হয়। কারন ফুসফুসের বেশিরভাগ অংশ আমাদের পিঠের দিকে থাকায় উপুর হয়ে শুলে ফুসফুস কাজ করতে সক্ষম হয়। আর এরফলেই রোগীর দেহে দ্রুত বাড়ে অক্সিজেনের পরিমাণ”। এই পদ্ধতি আবিস্কার করেছিলেন একদল ফরাসি গবেষক। সাত বছর আগে শ্বাসকষ্ট লাঘবের জন্য এই প্রক্রিয়া সামনে আসে।

তবে শুধু করোনা আক্রান্ত রোগীই নয়, যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া কার্যকরী। ফুসফুসের সংক্রমণের ফলে ক্রমে দেহে কার্বন ডাই অক্সাইড বেড়ে যেতে থাকে। অক্সিজেনের ঘাটতি শুরু হয়। আর এরফলে শরীরে অঙ্গপ্রত্যঙ্গের কাজ শিথিল হতে শুরু করে। আর তাই রোগীকে উপুর করে শোয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026