কাল থেকে খুলবে কামারপুকুরের রামকৃষ্ণদেবের মঠ, মানতে হবে কড়া বিধিনিষেধ
করোনা আবহের জেরে দীর্ঘদিন ধরে লকডাউন চলছে। প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত ধর্মীয় স্থান। এবার ধীরে ধীরে সেগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে মানতে হচ্ছে বিশেষ বিধিনিষেধ। এবার সোমবার অর্থাৎ আগামীকাল থেকে খুলে যাচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের দরজা। কিনটি বিশেষ নিয়ম ও নির্দেশিকা মেনে চলতে হবে।
নিয়ম মেনে তবেই মঠে প্রবেশ করতে হবে। আগামীকাল থেকে খুলে যাবে মঠের দরজা। সারাদিনে দুইবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ও বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে মঠ। প্রবেশের সময় মানতে হবে নিয়ম। এই নিয়ম মেনেই প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা, এমনই জানালেন মঠের অধক্ষ্য।
মঠে প্রবেশের সময় মূল দরজায় থার্মাল স্ক্রিনিং করা হবে। প্রত্যেককে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করতে হবে। মঠের কোথাও স্পর্শ করা যাবে না। প্রণাম দাঁড়িয়ে করতে হবে। শুয়ে বা বসে প্রণাম করা যাবে না। একসাথে ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে, প্রসাদ দেওয়া হবে না এবং থাকা যাবে না। এই বিধিনিষেধ অবশ্যই মানতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…