বলিউড

মৃত্যুর আগে মাকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেতার, কি লিখেছিলেন পোস্টে?

কৌশিক পোল্ল্যে: মাকে বড্ড ভালোবাসতেন অভিনেতা তাই কি অতি অল্প বয়সেই মায়ের কাছে চলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি! মাত্র ৩৪ বছর বয়সেই নিভে গেল প্রদীপ, বলিউড সিনেমা জগতে আরও এক নক্ষত্র পতন ঘটল আজ দুপুরে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। সিনেজগতের ইন্দ্রপতনে তারকাদের উপচে পড়া শোকবার্তা ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। সকলকে কাঁদিয়ে চোখের জলে বিদায় নিলেন অগণিত তরুণীদের ক্রাশ।

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার বান্দ্রার আবাসন থেকে। মৃত্যুর কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলেন সুশান্ত। বহু আবেগ জড়িত সেই পোস্ট ছিল তার মা কে উদ্দেশ্য করে লেখা। ইনস্টাগ্রামে নিজের মায়ের সঙ্গে একটি ছবি কোলাজ করে ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন কিছু আবেগঘন লাইন, “অশ্রুবিন্দু থেকে ঝাপসা অতীত বাষ্প হয়ে যায়, অন্তহীন স্বপ্ন হাসির বৃত্তচাপ এঁকে দেয়, এবং একটি ক্ষণস্থায়ী জীবনের। দুটোর মাঝে দরাদরি করছি, মা♥️”

এই পোস্টটিই কি আগে থেকে তার আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিল যা কেউই বুঝতে পারেননি। পুলিশের প্রাথমিক তদন্তে অভিনেতার আকস্মিক মৃত্যুর কারণ হিসেবে মানসিক অবসাদকেই দায়ী করা হয়েছে। এহেন মানসিক অবসাদ কেন ঘনিয়ে এল অভিনেতার জীবনে সেই কারণটি এখনও অধরাই থেকে গেল। সকলের অগোচরে চলে গেলেন বি-টাউনের চকলেট বয়।

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক হোক কিংবা ‘ছিঁছোড়ে’ সিনেমা সবেতেই তার ভুবন ভুলানো হাসি ও সাবলীল অভিনয় কাত করেছিল দর্শকদের। মাঝগগনের ক্যারিয়ার ফেলে কর্পূরের মত উবে গেলেন এই দক্ষ অভিনেতা। তার অনুরাগীরা অভিনেতাকে শ্রদ্ধা জানাতে এই শেষ পোস্টটিতে গিয়ে শোকব্যক্ত করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, হয়তো সে সব অনুভব করতে পারছেন সুশান্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026