নিউজ

বন্ধ হবে টালা সেতু, বিকল্প পথের সন্ধানে বৈঠক

পূর্ত দপ্তরের কথামতো আগামী ৩ জানুয়ারি রাত বারোটা থেকে টালা সেতু ভাঙার কাজ শুরু হওয়ায় যানচলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে ঐ সেতুতে। সোমবার দুপুরে বেলতলা মোটর ভেহিক্লসে এই বিষয়ে পুলিশ ও পরিবহন আধিকারিকদের সাথে বৈঠক হয় বাস-মিনিবাস সংগঠনের প্রতিনিধিদের। এই বিষয়ে দু-একদিনের মধ্যেই নির্দেশিকা জারি হবে বলে জানা যায়।

বৈঠকে বলা হয়েছে বেলগাছিয়া সেতুতে বাস রুটের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু টালা সেতুর ১৯ টি বাসের যাত্রাপথে পরিবর্তন ঘটেছে, ওই বাস গুলি উত্তর থেকে দক্ষিণে আসার সময় পাইকপাড়া, মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া সেতু হয়ে শ্যামবাজার আসবে, লকগেট উড়ালপুল হয়ে ফিরবে। সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত উত্তরমুখী গাড়ি বাগবাজার থেকে বিটি রোডের দিকে যেতে পারবে এবং টালা সেতুর উপর দিয়ে যাওয়া ১৫ টি রুটের বাস ওই সেতু ব্যবহার করবে। বাকি রুটের বাস খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড হয় উত্তর কলকাতার দিকে যাবে।

আরও পড়ুন : ‘গেরুয়া বস্ত্র ধারণ করলে, হিন্দু ধার্মিক হওয়া যায় না,’ যোগীকে আক্রমন প্রিয়াঙ্কা গান্ধীর

ছোট গাড়ি যেতে পারবে লকগেট উড়ালপুল, কাশীপুর রোড, খগেন চ্যাটার্জী রোড, বেলগাছিয়া সেতু ব্যবহার করে যেতে পারবে।ডানলপের দিক থেকে যেসব বাস আসত তার মধ্যে কিছু সরকারি বাসকে সাঁতরাগাছি থেকে বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারী যান আসলে নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ই এম বাইপাস হয়ে যাবে।
ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন লকগেট উড়ালপুল একমুখী হওয়ায় সমস্যা কমতে পারে, তবে কতটা সমস্যা কমবে সেটা নতুন ব্যবস্থা চালু হলে বোঝা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026