নিউজ

২০২২ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত স্টেশনে সিসিটিভি, ঘোষণা রেলের

এবার রেলের প্রতিটি কোচে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।অপরাধীদের চিহ্নিত করতে এই পদক্ষেপ রেলের তরফ থেকে।সোমবার এই বিষয়ে রেল কতৃপক্ষের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন,”চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সারা দেশের ৫০৩ টি স্টেশনে সিসিটিভি বসানো হয়েছে।সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য রেল কর্তৃপক্ষ ‘নির্ভয়া’ তহবিলে ৫০০ কোটি টাকা পেয়েছে।এছাড়াও ৬২০০ টি স্টেশন এবং ৫৮৬০০ টি কোচে এই ক্যামেরা বসানোর জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”

তবে যাত্রীদের যাবতীয় গোপনীয়তার ব্যাপারে তিনি বলেন, “ক্যামেরা গুলি শুধুমাত্র সাধারণ জায়গায় বসানো হবে এতে যাত্রীদের গোপনীয়তা নষ্ট হবে না।” এছাড়াও রেলের সময়ানুবর্তিতা সম্পর্কে বলার সময় যাদব বলেন যে ৬০ শতাংশ ইঞ্জিনে আরটিআইএস (রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেম) ইনস্টল করা হয়েছে এবং বাকি স্থানগুলি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সহযোগিতায় আগামী বছরের মধ্যে শেষ করা হবে।

আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে নিষিদ্ধ হল স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার

স্বয়ংক্রিয় চার্ট প্রস্তুতি এবং যাত্রীবাহী ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য আরটিআইএসের সহযোগিতায় দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং আরটিআইএস সিস্টেমটি ২৭০০ এরও বেশি বৈদ্যুতিক ইঞ্জিন এবং র‌্যামলট সরবরাহকারী ৩৮০০ টি ডিজেল ইঞ্জিনে ইনস্টল করা হয়েছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026