খেলা

পাকিস্তান দলের পর্দা ফাঁস করল দানিশ কানেরিয়া, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্রাক্তন পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন যে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ২০১২ স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ভূমিকা পালনকারী বুকি পাকিস্তানে অনেকবার এসেছিলেন এবং এমনকি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতিও পেয়েছিলেন। তিনি দাবি করেন যে পাকিস্তানি খেলোয়াড়রাও বুকিকে জানতেন।

কানেরিয়া তার ইউটিউব চ্যানেলে বলেছেন। “আমাকে সর্বদা ভুল দিক থেকে দেখা হয়েছে। লোকেরা যখন সত্য কথা বলার সুযোগ পায়, তখন তারা তা করে না, তারা ঘটনাগুলিকে জটিল করার চেষ্টা করে তারপর বাড়িয়ে বলে। আমার ব্যাপারটা সবার কাছে খোলামেলা। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই যে, যারা আমাকে সেই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলো, তারা কে ছিল? কেন কেউ এ বিষয়ে কথা বলছেন না? কেন তারা সত্যটা সামনে আনছেন না? আমি আমার সম্পূর্ণ ক্রিকেট জীবন পুরোপুরি সততার সাথে খেলেছি”।

আরও পড়ুন : সামনেই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ধোনির ভবিষ্যত প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

২০১২ সালে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে স্পট ফিক্সিংয়ের মামলায় অভিযুক্ত হন কানেরিয়া। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এসেক্সের খেলোয়াড় মেরভিন ওয়েস্টফিল্ডকে এক ওভারে ১২ রান দেওয়ার জন্য বুকি অনু ভাট্টের কাছ থেকে অবৈধভাবে ৭৮৬২ ডলার নিয়েছিলেন। এই দোষ স্বীকার করার পরে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং লন্ডনের বেলমার্শ কারাগারে পাঠানো হয়েছিলো। তিনি পরে অভিযোগ করেছিলেন যে এই বুকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছেও পরিচিত ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026