খেলা

IPL 2020 খেলা শুরু, জেনে নিন কবে, কখন এবং কোথায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২০ সংস্করণ শুরু হতে চলেছে আগামী বছরের ২৯ শে মার্চ থেকে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। যদিও এখনো অফিশিয়াল কনফার্মেশন আসা বাকি আছে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস তাদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে। তবে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে তা অফিশিয়াল কনফার্মেশনের পরেই জানা যাবে। ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এবছরের আইপিএলের নিলাম, যেখানে আটটি ফ্রাঞ্চাইজিই দলকে শক্তিশালী করতে বড় অর্থ খরচ করেছিল।

২৯ শে মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হওয়াটা ফ্র্যাঞ্চাইজিদের পক্ষে খুব একটা সুসংবাদ নয় কারণ টুর্নামেন্ট শুরুর দিকে অনেক তারকা ক্রিকেটাররাই তাদের দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার খেলোয়াড়রা আইপিএল ২০২০ শুরুর কিছু ম্যাচ মিস করবে। অস্ট্রেলিয়া এই সময় টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের সাথে। সিরিজের শেষ ম্যাচটি ২৯ শে মার্চ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডও শ্রীলঙ্কার সাথে একটি টেস্ট সিরিজ খেলবে এই একই সময়। ফলে বেশ কিছু ক্রিকেটার প্রথম কয়েকটি ম্যাচে তাদের দলের হয়ে খেলতে পারবেন না। বেশ কয়েকটি আইপিএল দল এপ্রিল মাসে টুর্নামেন্ট শুরু করার জন্য অনুরোধ করেছে বিসিসিআই এর কাছে।

আরও পড়ুন : ভারতীয় এই ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি, হতে পারে আরও দুজন ক্রিকেটার

অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স সদ্য সমাপ্ত আইপিএল নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স ১৫.৫০ কোটি টাকায় কিনেছে তাঁকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশী খেলোয়াড় হওয়ার দৌড়ে বেন স্টোকসকে ছাড়িয়ে গেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লেগস্পিনার পীযূষ চাওলা আইপিএল ২০২০ এর নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026