অফবিট

১০০ জন বাচ্চাদের সাথে জীবন কাটায় ২৭ বছরের যুবক, মুখে তুলে দেয় খাবারও

শ্রেয়া চ্যাটার্জি : মুম্বাই এর থানেতে তৈরী করা হয়েছে রুটি ঘর। যেখানে প্রতিদিন ১০০ জন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো হয়। এই কাজটি করেন চিনু কাতরা নামে ২৭ বছরের এক যুবক। ছোটবেলা থেকেই চূড়ান্ত অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে কাটাতে গিয়ে তিনি মা কে রান্নার কাজে সাহায্য করতেন ছোটবেলা থেকে এইসব কাজ করে সে পড়াশোনা করেছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ করার পরে সে এমবিএ পড়াশুনা করে। এমবিএ পাশ করার পরে চিনু মার্কেটিংকে জীবিকা হিসেবে নেয়। তখন তার মাথায় ছিল তার খুড়তুতো ভাই-বোনেরা একটি স্কুল খুলেছে থানেতে। সেখানে বাচ্চাদের কে পড়াশোনা করানো হয়।

২০১৪ সালে চিনু একটি মেয়েকে ভালবাসত এবং সে একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। তারপর এই চিনু আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এই ভেঙ্গে যাওয়া মুহূর্ত টাই চিনুর জীবনে একটা ঘুরে দাড়ানোর মুহূর্ত তৈরি করে। চিনু চাকরি ছেড়ে দেয় এবং সে ২০১৭ সালে সিদ্ধান্ত নেয়, সে সামাজিকভাবে কাজকর্ম করবে।

আরও পড়ুন : শীতের মরশুমে ভারতের এই চারটি জায়গা ঘুরে আসুন

বর্তমানে চিনুর এনজিও ৭০০ অনুন্নত বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এসবের পাশাপাশি গ্রামের মেয়েদের ঋতুস্রাব এর পরিছন্নতা নিয়ে, স্যানিটারি ন্যাপকিন সম্পর্কেও তারা এখানকার মেয়েদের ওয়াকিবহাল করে থাকেন। বিকাল ৫.৩০ বাজলেই তারা স্টিলের থালা, বাটি নিয়ে দাঁড়িয়ে পরে লাইনে। সুস্বাদু এবং সুষম আহার তাদেরকে দেওয়া হয়। প্লেটের মধ্যে সাজানো থাকে ভাত, ডাল। আর কখনো কখনো আবার সেখানে দেখা যায় এক টুকরো চকলেট এবং কেক অথবা গোলাপ জামুন।

আমাদের সমাজে এমন মানুষ খুবই দরকার। তবে সমাজটা আরো উন্নত হবে। শুধুমাত্র নিজেকে শিক্ষিত করা নয়, নিজের সাথে সাথে আরও পাঁচটা বাচ্চাকে শিক্ষিত করতে পারলে সমাজের দুরবস্থা দূর হবে। চিনুর মতন মানুষের আমাদের সমাজে খুব প্রয়োজন। যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারী।

খাবারগুলোতে নিজস্ব এনজিওতেই বানানো হয়। তারই ‘রুটি ঘরের’ মাধ্যমে শুধুমাত্র বাচ্চাদের খাওয়ানো হয় না, এর মাধ্যমে বাচ্চাদের কে পরিষ্কার-পরিচ্ছন্নতায় শেখানো হয়। খাবারের থালা হিসাবে কখনোই থারমো কল বা প্লাস্টিকের থালা ব্যবহার করা হয় না সবসময় স্টিলের থালায় খাবার দেওয়া হয় একটা একটা পরিচ্ছন্নতার অশিক্ষা তিনি সকলকে দিয়ে আসছেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026