নিউজ

নাগরিকত্ব আইন বাতিল না হলে, কলকাতা বিমানবন্দর অবরোধের হুমকি মুসলিম সংগঠনের

নাগরিকত্ব আইন বাতিল না হলে কলকাতা বিমানবন্দর ব্লক করা হবে বলে হুমকি দিলেন ফুরফুরা শরীফের আলেম আব্বাস সিদ্দিকী। টাইমস নাও এর সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল না করলে আমরা কলকাতা বিমানবন্দর ব্লক করবো। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই আইন নিয়ে তোপ দাগেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকভাবে এই আইনের বিরোধিতা করছেনা।

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে এই আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন। টাইমস নাও এর সাথে কথা বলার সময় ফুরফুরা শরীফের মুসলিম আলেম দাবি করেছেন যে নাগরিকত্ব আইন দেশের মুসলিম জনগণের সাথে অন্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আইন বন্ধ করার জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ নিতে বলেন অন্যথায় তিনি পশ্চিমবঙ্গের মুসলিমদের সমর্থন হারাতেও পারেন বলে মন্তব্য করনে।

আরও পড়ুন : ২০২২ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত স্টেশনে সিসিটিভি, ঘোষণা রেলের

তিনি আরও যোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যে যে সমস্ত প্রতিবাদ করছে তা অন্যান্য লোকদের জন্য সন্তোষজনক হতে পারে, তবে তারা মুসলিম জনগণকে সন্তুষ্ট করার পক্ষে পর্যাপ্ত নয়। জমিয়ত-উলেমা-এ-হিন্দ নেতা তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও একইরকম কথা বলেছিলেন গত সপ্তাহে। তিনি বলেছিলেন এই আইন ববাতিল না করলে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেবো না। আমরা এক লক্ষ লোক নিয়ে শান্তিপূর্ণ ভাবে বিমানবন্দরে গিয়ে এই আইনের প্রতিবাদে আন্দোলন করবো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026