নিউজ

“আমি নির্বাচিত, আপনি মনোনীত”, রাজ্যপালকে নিজের জায়গা চেনালেন মুখ্যমন্ত্রী

প্রথম থেকেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সংঘাত লেগেছিলো। এবার তা আরও জোরালো হলো। মুখ্যমন্ত্রী দীর্ঘ ৫ পাতার চিঠি লিখে পাঠিয়েছেন রাজভবনে। যেখানে রাজ্যপালকে রীতিমতো আক্রমণ করে বলেছেন, “আপনি হয়তো ভুলে গেছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আর আপনি মনোনীত রাজ্যপাল। আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনার মন্তব্য আমার অফিসকে এবং আমার মন্ত্রীসভাকে অপমান করেছে। আপনি আমার ও মন্ত্রীসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার উচিত নয়। আপনি যে রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের সরকারের প্রতিই আক্রমণ করাটা আপনার কাজ হয়ে উঠেছে।”

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকারের প্রতি ক্রমাগত সমালোচনা করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রেশন থেকে শুরু করে ত্রাণ এছাড়া করোনায় গঠিত অডিট কমিটি নিয়ে বারবার রাজ্যের প্রতি প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করছে।

এই বিষয়ে বুধবার একটি ট্যুইটও করেন রাজ্যপাল। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে সংবিধানের মর্ম ব্যাখ্যা করে তিনি বলেন, “গণতন্ত্রে তখনই সাফল্য আসে যখন সংবিধান ঠিকঠাক মেনে চলা হয়। সংবিধানের মতে কেন্দ্র-রাজ্যের সমন্বয় একান্ত জরুরি, দু’পক্ষের ভূমিকাই সমানভাবে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যেপাধ্যায়ের কাছে আমার আবেদন, রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করুন।” এরপরই প্রতিক্রিয়া প্রকাশ করে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী এবং তাকে বেশ কড়াভাবে জবাব দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026