নিউজ

স্বস্তির খবর, গত ১৪ দিনে ৭৮টি জেলায় করোনা সংক্রমণ হয়নি: স্বাস্থ্যমন্ত্রক

করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রথম দফার লক ডাউনের শেষ দিন প্রধানমন্ত্রী দ্বিতীয় দফার লক ডাউন ঘোষণা করেন। যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত। আর এই লক ডাউনের মাঝেই স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়লেও সংক্রমণ মুক্ত হয়েছে বেশ কয়েকটি জেলা। গত ১৪ দিনে ৭৮টি জেলায় নতুন করে করোনার সংক্রমণ দেখা যায়নি বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেখানে মোট ৫,৬৫২ জনের করোনার সংক্রমণ ঘটেছে এবং মৃত্যু হয়েছে ২৬৯। তবে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় ৪১ জনের করোনার প্রকোপে মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০৯ জন।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, দেশে করোনায় অনেকেই সুস্থ হচ্ছেন। সুস্থ হয়ে ওঠার হার ১৯.৮৯ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লক ডাউনের ফলে ও টেস্টের পরিমান বেড়ে যাওয়ার ফলে সংক্রমণ কমেছে। এদিকে দেশে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৩৯৩। মৃত্যু হয়েছে ৬৮১ জনের। দেশে করোনামুক্ত হয়েছেন ৪২৫৮ জন।

তবে দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক সংক্রমণ ঘটলেও এরপরে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৪০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে সংক্রমিত হয়েছেন ২,২৪৮ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026