নিউজ

বেসরকারি বাসের ভর্তুকি নির্দিষ্ট করল রাজ্য সরকার, কত হবে ভর্তুকি? কতদিন দেওয়া হবে ভর্তুকি?

১ জুলাই থেকে বেসরকারি বাস ও মিনি বাসের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন যে ডিজেলের দাম বাড়ছে, আবার সরকারের নিয়ম ও মানতে হচ্ছে, ফলে লোকসান হচ্ছে বাস মালিকদের। তাই এবার থেকে বাস পিছু ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। আগামী তিনমাস এই ভর্তুকি চলবে। এতে রাজ্যের খরচ হবে ২৭ কোটি টাকা। এতদিন রাস্তায় ৬ হাজার বাসের মধ্যে মাত্র আড়াই হাজার বাস নেমেছিল। এবার ১ জুলাই থেকে সব বাস রাস্তায় নামবে।

বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলবে ভেলোর ও এইমস হাসপাতালে। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে খুশি হননি বাস মালিক সংগঠনগুলি। বাস মালিকদের দাবি, তাঁদের প্রতিদিন বাস নামাতে জ্বালানি বাবদ খরচ হয় ৩৫০০ টাকা, বাসচালকের মাইনে দিতে হয় ৮০০টাকা, কন্ডাক্টরের মাইনে ৫০০ টাকা এবং  অন্যান্য খরচ বাবদ ১০০০ টাকা। মোট দৈনিক খরচ হয় প্রায় ৬ হাজার টাকা।

বর্তমানে প্রতিদিন বাস বের করলে গড়ে আয় ৫ হাজার টাকা। আর ফলে প্রতিদিন ক্ষতি হচ্ছে ১ হাজার টাকা। সেখানে রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে ১৫ হাজার টাকা। এর পর অনেকগুলি প্রশ্ন সামনে আসছে যদি কোনও বাস মালিক টাকা পাওয়ার পর বাস না চালান, তখন কী ব্যবস্থা নেওয়া হবে? বাসের পরিকাঠামো কি রকম করা হবে? বাস কিরকম ভাবে চলবে,সেই  নজরদারি কারা চালাবে? কটা ট্রিপ করতে হবে? এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। এবার দেখা যাক ১ জুলাই থেকে বাসের সংখ্যা বাড়ে কিনা?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026