নিউজ

কলকাতার রাস্তায় তৈরি হচ্ছে সাইকেল লেন, শুরু হচ্ছে নকসার কাজ

সাইকেল লেন তৈরি হতে পারে কলকাতায়। পৌরসভার উদ্যোগে তেমনই ঈঙ্গিত মিলেছে। লকডাউন পরবর্তী সময়ে কলকাতার রাস্তায় সাইকেলের সংখ্যা বেড়েছে। শহরের বিভিন্ন রাস্তায় সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা থাকায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে পৌরসভাকে। এই অবস্থায় দাঁড়িয়ে, কলকাতায় সাইকেল লেন তৈরি আদৌও কতটা সম্ভব, তা নিয়ে ভাবতে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকরা। এই কাজ কতটা বাস্তবসম্মত হতে পারে তা বুঝতে এক বিশেষ সংস্থাকে দায়িত্ব দিয়েছে কেএমডিএ।

কলকাতার রাস্তায় সাইকেলের আলাদা লেন কীভাবে করা যেতে পারে নকশা তৈরি করে তা জানাবে ওই সংস্থা। সমীক্ষা শেষ করে ৫ মাসের মধ্যে নকশা প্রস্তুত করা হবে বলে জানা গেছে। কেএমডিএ সূত্রে জানা গেছে, কলকাতা শহরের ৬০ টি রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন হতে পারে। প্রসঙ্গত, পরিবেশবান্ধব যান হিসেবে অনেক দিন থেকেই কলকাতার রাস্তায় সাইকেলের ব্যবহারের দাবি করে এসেছেন পরিবেশপ্রেমীরা। পৃথিবীর অন্যতম দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা কলকাতায় সাইকেলের চাহিদা সর্বোচ্চ থাকবে বলেই মনে করা হচ্ছে।

পরিবেশপ্রেমীদের ভাবনাকে সম্মান জানিয়ে কেএমডিএর কর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বিদায়ী মেয়র। তবে এখনও সাইকেলের লেনের নকশা তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে কীভাবে লেন তৈরির কাজ বাস্তবায়ন করা সম্ভব, তা এখনই বলা যাচ্ছে না। সূত্রের খবর, ফুটপাথ কেটে তৈরি করা হতে পারে এই সাইকেল লেন। কেএমসি ও কেএমডিএ একত্রে এই কাজ করবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026