নিউজ

সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ও উৎসব অ্যাডভান্স ঘোষণা রাজ্যের

কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে আজ সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্যাকেজকে বিগ জিরো ও অশ্বডিম্ব বলেছেন তিনি। কিন্তু এর মধ্যেই রাজ্যের জন্য বেশ কিছু নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। লকডাউনের ফলে রাজ্যের আয়ের অবস্থা খুব খারাপ। তবুও আজ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ও আগাম অর্থের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আজ বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব বোনাস ২০০ টাকা বাড়িয়ে ৪২০০ টাকা করা হয়েছে। এছাড়া উৎসব অ্যাডভান্স বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। তিনি এটাও বলেছেন যে বেশি সংখ্যক কর্মী যাতে উৎসব বোনাস ও অ্যাডভান্স -র সুবিধা নিতে পারেন, সেই জন্য বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে।

এছাড়া উৎসব অ্যাডভান্স নেবার জন্য ও বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই উদ্যোগের জন্য রাজ্যের খরচ হবে ৪০০ কোটি টাকা। লকডাউনের ফলে মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ রাজ্যের। আজ ‘মাটির সৃষ্টি’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সহ ৬ টি জেলার মোট পঞ্চাশ হাজার একর জমিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026