ফের আয়কর রিটার্নের সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র
কেন্দ্রের আর্থিক প্যাকেজের ব্যাখ্যায় আয়কর রিটার্ন দেবার সময়সীমা আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। লকডাউন শুরুর আগে ২০১৯-২০২০ আর্থিক বর্ষে আয়কর রিটার্নের সময়সীমা ৩১ জুলাইয়ের বদলে ৩১ অক্টোবর করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আজ ফের এই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
এছাড়া আয়কর অ্যাসেসমেন্টের সময়সীমা ও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২০। সেটা আজকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২১ করা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এটাও ঘোষণা করেন যে ইপিএফ সদস্যের জুন, জুলাই, আগস্ট মাসের কর্মচারীদের ও নিয়োগকারীদের মাইনের ১২ শতাংশ সরকার দিয়ে দেবে। এই ক্ষেত্রে বরাদ্দ রয়েছে ২৫০০ কোটি টাকা।
সমস্ত চাকুরিজীবীদের জন্য বিশ্বের ব্যবস্থা করা হয়েছে আজকের প্যাকেজে। আগামী ৩ মাসের জন্য বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০% পিএফ কাটা হবে। আর সরকারি কর্মীদের বেতন থেকে ১২% পিএফ কাটা হবে।১৫ হাজারের নিচে বেতনভুক্ত কর্মীদের আগামী ৩ মাস ইপিএফ দেবে সরকার। এর ফলে হাতে বেশি বেতন পাবে ইপিএফ গ্রাহকেরা। যারা নির্দিষ্ট বেতন কোনও সংস্থা থেকে পান না, তাদের ক্ষেত্রে কর কেটে নেবার হার ২৫ % কমানো হচ্ছে। কাল বৃহস্পতিবার ১৪ মে থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত এই কর ছাড় পাওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…