নিউজ

করোনা আবহে রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট মমতা, নালিশ করলেন প্রধানমন্ত্রীকে

করোনা পরিস্থিতির মধ্যে অসহযোগিতা করেনি কেন্দ্র৷ করোনা মোকাবিলায় সহযোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ বেশ কয়েক দফায় কথা বলেছেন তিনি৷ কিন্তু প্রধানমন্ত্রী সহযোগী হলেও সাংবিধানিক পদে থেকে কেউ কেউ বিরক্ত করছে রাজ্যকে, করেছে অসহযোগিতাও। নাম না করে এভাবেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানালেন স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে৷ আইসিএমআর-এর উন্নত প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, ‘করোনা বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছি আমরা৷ করোনা মোকাবিলায় বেশ কয়েক দফায় কথা বলেছেন তিনি৷ কিন্তু রাজ্যকে বিরক্ত করছে কেউ কেউ৷ সাংবিধানিক পদে থেকে অসহযোগিতা করছেন রাজ্যের কাজে, যা কাম্য নয়৷’ একইসঙ্গে নির্বাচিত সকলকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চক্ষমতা সম্পন্ন কোভিড-১৯ নমুনা পরীক্ষা করার যন্ত্রের উদ্বোধন করেন এদিন। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কলকাতার নাইসেড-এ এই যন্ত্রের উদ্বোধন করেন দিল্লি থেকেই৷ এই যন্ত্রটি প্রতিদিন ৩ হাজার নমুনা পরীক্ষা করতে সক্ষম।৷

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে করোনার সংক্রমণ বেড়ে চলেছে পশ্চিমবঙ্গেরও৷ এর মধ্যেই বাংলায় এই উন্নত ল্যাব গড়ে তোলায় কেন্দ্রকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এদিন প্রধানমন্ত্রীর কাছে ‘বাংলার বিনামূল্যে করোনা চিকিৎসার’ কথা সারা বিশ্বের কাছে তুলে ধরার আর্জি জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026