রাম মন্দিরের ভূমি পুজোয় পবিত্র জল নিয়ে যাওয়া হল হুগলির ত্রিবেণী সঙ্গম থেকে
করোনা পরিস্থিতিতে আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানের প্রস্তুতিতেই এখন ব্যস্ত অযোধ্যা। ৫ আগস্টের এই ভূমি পূজার জন্য হুগলির ত্রিবেণী সঙ্গম থেকে রবিবার পবিত্র জল পাঠানো হল রাম জন্মভূমি অযোধ্যাতে।
গঙ্গা, কুন্তি ও সরস্বতী নদীর সঙ্গমস্থল এই ত্রিবেণী। ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পূজায় অন্যতম প্রয়োজনীয় উপকরণ হিসেবে কাজে লাগবে এখানকার পবিত্র জল। তাই রবিবার বিশ্ব হিন্দু পরিষদের হুগলি জেলা শাখার পক্ষ থেকে এই ত্রিবেণী সঙ্গম থেকে পবিত্র জল তুলে পাঠানো হলো অযোধ্যায়। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।
এদিন সকাল সকাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছান বিজেপির কার্যকর্তা-সহ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বিপ্লব অধিকারী, সুশান্ত মল্লিক ও আরএসএস সদস্য বীরেন পাল, আশিস মণ্ডল। সকলে একসঙ্গে নৌকায় চড়ে তিনটি নদীর সঙ্গমস্থলে গিয়ে ঘট ভরে জল তুলে আনেন। পরে নদী ঘাটে ফিরে পূজার্চনা শেষ করে পিতলের ঘট ভর্তি পবিত্র জল নিয়ে যাওয়া হয় কলকাতার বিশ্ব হিন্দু পরিষদের মুখ্য কার্যালয়ে। সোমবার সকালে সেখান থেকে অযোধ্যায় পাঠানো হয় ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…