Image Source: PTI
এবার ঘূর্ণিঝড় আমফানে বিপর্যস্তরা ত্রাণ না পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের বেশ কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসে। সাধারণ মানুষের বদলে সমাজের সুবিধাবাদীরা এই রেশন নিজেদের স্বার্থে ব্যবহার করছেন, এমন অভিযোগ করেন বহু মানুষ। গত ২০শে মে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘূর্ণিঝড় ‘আমফান’-এর ফলে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সুন্দরবনের বহু মানুষ নিজেদের আশ্রয় হারিয়েছেন।
এছাড়া বহু এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা সচল হয়নি। মেলেনি পানীয়জলের পরিষেবা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বিভিন্ন এলাকায় ৪ লক্ষেরও বেশি পোস্ট ভেঙেছে। জল জমে থাকার ফলে সম্পূর্ণ করা যায়নি পোস্টের সমস্ত কাজ। যার ফলে অনেক জায়গায় মেলেনি বিদ্যুৎ পরিষেবা। বসিরহাট, মিনাখা, হাড়োয়া, হাওড়া, খেঁজুরি, নন্দীগ্রাম, সন্দেশখালি জায়গার অনেকাংশে এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি। তবে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে”।
আমফান তান্ডবে মৎস্যজীবিদের আর্থিক সহায়তা হিসেবে নৌকা ক্ষতিগ্রস্ত হলে ১০ হাজার টাকা ও জাল ছিঁড়ে গেলে তা মেরামতের জন্য ২৬০০ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান তান্ডবে ভেঙে গিয়েছে প্রচুর গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনে ম্যানগ্রোভ বনভূমি। তাই পরিবেশ দিবসের দিন থেকে সুন্দরবনে ৫ কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন মমতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…