নিউজ

আগামীকাল থেকে রাস্তায় নামবে অতিরিক্ত ৩০০ সরকারি বাস, মোট ৯০০ বাস নামবে শহরে

আগামীকাল থেকে কলকাতার রাস্তায় আরও বেশি করে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিলো রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে ৯০০ সরকারি বাস চলবে শহরে। গত দুদিনে সব রুট মিলে ৬০০ সরকারি বাস চলছিল, আগামীকাল থেকে ৩০০ অতিরিক্ত বাস চলবে। ১লা জুন থেকে খুলে গিয়েছে একাধিক সরকারি অফিস, কলকাতার বেশিরভাগ বড় মার্কেট। ফলে সময়মতো গন্তব্যে না পৌঁছাতে পেরে পরিবহন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তারপরেই বেশি সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর।

এদিকে আজ ২২ টি রুটের বেসরকারি বাস এবং মিনিবাস নামলো রাস্তায়। সূত্রের খবর, আগামীকাল থেকে আরও অনেকগুলি রুটের বেসরকারি বাস এবং মিনিবাস রাস্তায় নামবে। প্রসঙ্গত, লকডাউন পিরিয়ডে সরকারি বাস চালু করা হয়েছিল ৫০ টি রুটে। সেইসময় ২৪০ টি সরকারি বাস চালানো হয়েছিল বিভিন্ন রুটে। কিন্তু ১লা জুন একসাথে অনেকগুলি সরকারি-বেসরকারি অফিস, বাজার খুলে যাওয়ায় যাত্রীর চাপ হঠাৎ বেড়ে যায়। ফলে ২৪০ টি বাস দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছিলনা। তাই গতকাল ২৪০ এর পরিবর্তে ৬০০ টি বাস নামানো হয় রাস্তায়।

পরিবহন দপ্তর সূত্রে জানানো হচ্ছে, ২৪০ এর জায়গায় ৬০০ টি বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে ভাবা হলেও আদতে তা হয়নি। বেসরকারি বাস ঠিক ভাবে না চলায়ও প্রবল সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এর পরই আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও ৩০০ বাস নামানো হবে রাস্তায়। এছাড়াও যেখানে যাত্রীদের ভিড় চোখে পড়বে সেখানে শীঘ্রই বাস পাঠানো হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। এক্ষেত্রে দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে ট্রাফিক পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026