নিউজ

কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার মূল চক্রী জইশ নেতা ‘ফৌজি ভাই’, বড় সাফল্য ভারতীয় সেনার

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর সীমান্ত। এদিন ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় পুলওয়ামা জঙ্গি হামলার মূল চক্রী জইশ ই মহম্মদের সদস্য ইদ্রিস ওরফে ফৌজিভাই। এদিন পুলওয়ামা জেলার কঙ্গন এলাকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাধে জঙ্গিদের। যার ফলে খতম হয় জইশ ই মহম্মদের তিনজন জঙ্গি। সেনার সূত্রে জানা গিয়েছে, কঙ্গন এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে হানা দেয় ভারতীয় সেনা। এরপর জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলেন তাঁরা। সঙ্গে ছিল জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটালিয়ন ও ভারতীয় সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলের সাহায্যে তল্লাশি চালু হয়।

এরপর সেনাবাহিনী ও জঙ্গির গুলির লড়াই শুরু হয়। সেনার গুলির লড়াইয়ে খতম হয় তিনজন জঙ্গি। যার মধ্যে অন্যতম হায়দার ওরফে ইদ্রিস। এবং জাহিদ মনজুর ওয়ানি ও মনজুর আহমেদ করকে খতম করেছে পুলিশ। গত সপ্তাহেই কাশ্মীরে একটি গাড়ি বোঝাই বিস্ফোরক উদ্ধার হয়। যার ফলে এরপর থেকে ইদ্রিস ওরফে ফৌজিভাইয়ের তল্লাশি শুরু করে পুলিশ। একটি বিস্ফোরক তথ্য হল, ২০১৯ সালে পুলওয়ামায় যে ৪০ জন জওয়ান বিরাট বিস্ফোরণে প্রাণ হারান সেই পুরো ছকটি কষেছিল জইশ ই মহম্মদের ফৌজিভাই।

ফৌজিভাই নামক জঙ্গির উচ্চতা অনেক বেশি হওয়ায় ‘লম্বু’ নামেও পরিচিত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জইশ ই মহম্মদের অন্যান্য নেতা জঙ্গিদের মতই ফৌজিভাই কোনোদিন মোবাইল ব্যবহার করেনি। তার বদলে কয়েকজন বিশ্বস্ত সঙ্গীর মাধ্যমে কথাবার্তা আদান প্রদানের কাজ চালাত। এমনকি ইন্টারনেটও ব্যবহার করত না ফৌজিভাই। এছাড়া এই জঙ্গি আইইডি বানাতে ও নিয়ন্ত্রণে রাখতে পারতো যার জন্য তাকে ২০১৮ সালের গরমে ভারতের নিয়ন্ত্রণরেখায়পাঠায় জইশ ই মহম্মদের প্রধান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026