নিউজ

নিসর্গের তান্ডবে লন্ডভন্ড হয়েছে মহারাষ্ট্র, উপড়ে গেল প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি

বুধবার আছড়ে পড়লো ঘূর্ণিঝড় নিসর্গ। যার জেরে উপড়ে পড়লো বেশ কয়েকটি গাছ ও বিদ্যুতের খুঁটি। তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আলিবাগের নিকটবর্তী মহারাষ্ট্রের রায়গড় জেলার সমতল অংশের বাড়িগুলি বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৮৫ টি বড় গাছ উপড়ে পড়েছে। যার মধ্যে বেশ কয়েকটি গাছ স্থানীয় এলাকার ঘরগুলির উপরে পড়েছে। ১১ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে যে, বাতাসের তীব্রতা কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে এলাকায় নামবে এনডিআরএফ-এর দল।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিদর্শক মহেশ কুমার বলেন, আলিবাগ এবং মুরুদের মধ্যবর্তী এনডিআরএফ ক্যাম্পের উপর দিয়ে সাইক্লোনটি যাওয়ার সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় ১১০ কিলোমিটার রেকর্ড করা হয়েছিল। একইসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা দুপুর ২ টার দিকে বাতাসের গতিবেগ ঘন্টায় ৮৫-৯০ কিমিতে নেমে আসে।

ঘূর্ণিঝড়ের উপরের অংশটি আলিবাগ পেরিয়ে মুম্বাইয়ের প্যানভেলের দিকে ৭৫ কিমি বেগে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মহারাষ্ট্রের সাতটি উপকূলীয় জেলায় লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্র ও গুজরাত দুই রাজ্যে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সমুদ্রের উপর থাকাকালীন ঘূর্ণিঝড়টির গতিবেগ প্রায় ৫০০ কিলোমিটারের আশেপাশে ছিল। উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026