নিউজ

রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে ‘মাটির সৃষ্টি’ প্রকল্প চালু রাজ্য সরকারের, জানুন এই প্রকল্পের সুবিধা

রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য “মাটির সৃষ্টি” নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। জানা গেছে, এই প্রকল্পের আওতায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ ৬ টি জেলার ৫০ হাজার একর অনুর্বর জমিতে বিভিন্ন ধরনের কাজ করা হবে।

বুধবার নবান্নে এই বিষয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাটির সৃষ্টি নামে একটি পরিবেশ বান্ধব প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্পের আওতায় ৫০ হাজার একর জমিকে কাজে লাগানো হবে। আমরা জানি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির জমি রুক্ষ। চাষের উপযোগী নয়, তাই এরকম ৫০ হাজার একর জমিকে কাজে লাগানো হবে এই প্রকল্পে। শুধু তাই নয় স্থানীয় কৃষকদের থেকে ১০-২০ একর পতিত জমির সঙ্গে সরকারি খাস জমি যোগ করে তৈরি করা মাইক্রো সাইট। সমবায়ের মাধ্যমে উৎপাদন করা হবে পণ্য। আড়াই লাখের বেশি মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবে।”

জানা গেছে এই প্রকল্পে মাছচাষ, পশুপালন ও জল সম্পদ দপ্তর এর তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করা হবে। কৃষকদের নিয়ে তৈরি হবে ছোট ছোট সমবায়। তবে কোনো ঠিকাদার সংস্থা নিয়োগ করা হবে না। স্থানীয় বাসিন্দা ও স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে কাজে লাগানো হবে। ১০০ দিনের কাজের মাধ্যমে নিয়োগ করা হবে শ্রমিক ও কৃষকদের। ইতিমধ্যেই, ৬৫০০ একর জমিতে প্রাথমিক স্তরে কাজ শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া তৈরি হয়ে গিয়েছে ৫৫০ টি মাইক্রোপ্ল্যান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026