নিউজ

চাকুরীজীবিদের জন্য বিশেষ কর ছাড়ের ঘোষণা কেন্দ্রের

করোনার সংক্রমণ এড়াতে দেশ জুড়ে তিন দফায় জারি হয়েছে লক ডাউন। আগামী ১৭ই মে তৃতীয় দফার লক ডাউনের অন্তিম দিবস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় চতুর্থ দফার লক ডাউনের ইঙ্গিত মিলেছে। অর্থাৎ আগামী ১৭ই মে-এর পর আরও লক ডাউন বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই লক ডাউনের জেরে দেশ জুড়ে একমাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অর্থনৈতিক কাজকর্ম। আর তাতেই অর্থনীতিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে। তাই অর্থনীতির কঙ্কালসার অবস্থাকে নিরাময় করতে সরকারের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজারে নগদের জোগান বাড়ানোই এখন সরকারের মূল লক্ষ্য। সেক্ষেত্রে বেশকিছু সুবিধা পেলেন চাকুরিজীবীরাও। কমানো হয়েছে টিডিএসের হার, পিএফ, ইপিএপে টাকা জমা দেওয়ায় বিশেষ ছাড় মিলেছে। ইপিএফের সদস্যদের প্রতিষ্ঠানগুলিকে লিক্যুইডিটি রিলিফ দেওয়া হয়েছে। আয়কর জমার দিনক্ষণ বাড়ানো হয়েছে। জুন, জুলাই ও আগস্টে নিয়োগকারী ও কর্মচারীদের বেতনের ১২ শতাংশ টাকা সরকার দেবে বলে ঘোষণা হয়েছে। আর এর জন্যই তহবিলে বরাদ্দ হয়েছে ২,৫০০ কোটি টাকা। শুধুমাত্র যাঁদের বেতন ১৫,০০০ টাকা পর্যন্ত তাঁরাই এই সুবিধা পাবেন।

নন স্যালারিড পার্সন যাঁদের বেতন কোনো নির্দিষ্ট সংস্থা বহন করে না অর্থাৎ ডিভিডেন্ড, ব্রোকারেজ, কনসালটেন্সি এদের ক্ষেত্রে কর কেটে নেওয়ার হার কমানো হল ২৫ শতাংশ। আর এই কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার ১৪ই মে ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২১ পর্যন্ত। এছাড়া ডিরেক্ট ট্যাক্সে ২০১৯-২০ বর্ষে ইনকাম ট্যাক্স জমা দেওয়া শেষ দিনের মেয়াদ ৩১শে জুলাই, ৩১শে অক্টোবর থেকে বাড়িয়ে তা ৩০ নভেম্বর করা হল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026