নিউজ

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ১৬ই মে আছড়ে পড়তে পারে বঙ্গে

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ১৬ই মে একটি ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের গতিপথ হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে।

অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সন্নিহিত সুন্দরবন উপকূলীয় অঞ্চলের কোনো একটি স্থানে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গে আরও একটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল। তবে তার গতিপথ বদলে তা হয়তো মায়ানমারের দিকে প্রভাব বিস্তার করতে পারে। সেই ঘূর্ণিঝড়ের শক্তি ততটাও বৃদ্ধি পেতে পারেনি।

এছাড়া আরও একটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, আন্দামান নিকোবরে আগামী ১৬ই মে প্রবেশ করতে পারে বর্ষা। আর সেই সময়েই ঘূর্ণিঝড়টির ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে যা আগামীতে ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026