কলকাতা: হাথরস, বলরামপুর, বুন্দেলশহর কয়েক সপ্তাহের ব্যবধানে তিনবার ধর্ষণের মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ তথা যোগীর রাজ্যে। আর সেই নিয়ে এবার অন্যান্য বিরোধী নেতা-নেত্রীদের মত ক্ষোভে ফুঁসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযও। গতকাল, বুধবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের প্রশাসনিক বৈঠক থেকে বলেছিলেন, ‘যারা বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন, তারা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান।’ আর আজ, বৃহস্পতিবার দলিতদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে কার্যত এক হাত নিলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন, ‘দলিতদের ওপর আক্রমণ হচ্ছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। আবার বাইরে থেকে খাবার নিয়ে এসে দলিতদের বাড়িতেই খাওয়া হয়।’ এভাবেই কার্যত মোদি, শাহ এবং যোগী আদিত্যনাথকে তোপ দাগলেন মমতা।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটারদের টানতে দলিতদের দিকেই প্রথমে ঝুঁকেছিল বিজেপি। এমনকি লোকসভা ভোটের আগে দলীয় কর্মসূচিতে এসে নকশালবাড়ির এক দলিত পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর আজ সেই প্রসঙ্গ টেনেই কার্যত গেরুয়া শিবিরকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…