কলকাতা: রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে এইসব পড়ুয়ারা পড়াশোনা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে লোনের সুবিধা পাবে। আজ, সোমবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, জয়েন্টের কৃতী ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল অনুষ্ঠানে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে লোনের ব্যবস্থার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এ বিষয়ে তিনি বলেন, ‘এ রাজ্যের SC/ST ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। সেটাও খুব কম সুদের হারে। এদের মধ্যে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী থাকে, যারা শুধুমাত্র অর্থের অভাবে নিজের পড়াশোনা চালাতে পারে না। আর সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা লোন পাবে ছাত্রছাত্রীরা, এ কথাও ঘোষণা করেছেন তিনি।
এদিন সমস্ত পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারোর কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট জেলাশাসককে চিঠি দিয়ে জানাও। কেউ কোনও সমস্যায় পড়লে জানাবে। সরকার তোমাদের পাশে রয়েছে।’ এভাবেই ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…