নিউজ

ভয়ানক তথ্য! আক্রান্তদের শরীরে ফের আসতে পারে করোনা

অনেকের মতেই করোনা হলে আর করোনা না হওয়ার সম্ভাবনা এবং মজবুত রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে এমন একটা ধারনা ছিলো। কিন্তু এসব বাতলে বিজ্ঞানীরা জানালেন একবার রোগ হলেই যে তা শরীরে করোনার রোধী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেবে তেমনটা কিন্তু নয় সারাজীবনের জন্য ইমিউনিটি তৈরি হওয়া সম্ভব নয়। করোনার মাঝেই প্রতিদিনই এক একটা নতুন গবেষণা প্রকাশ্যে আসছে।

১৯৮০ সাল থেকে ৫১৩ জন সুস্থ মানুষের শরীরের লালা পরীক্ষা করে মিলেছে তাঁদের শরীরে করোনা ভাইরাস গোত্রের একাধিক স্পাইক প্রোটিন রয়েছে। জানানো হয়েছে ‌যাঁদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, তাঁদের সর্বোচ্চ ছ’মাস বাদেও উপসর্গ দেখা দিচ্ছে।

তারপর আবার ১ বছর বাদে ফের ফিরে আসছে উপসর্গ। করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায় সেপ্টেম্বরেই পেরিয়ে এসেছে ভারত৷ ভারতে আগের তুলনায় কমেছে করোনার হার আর সেই দিককেই আশার আলো হিসেবে দেখছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪,৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ৯০৩ জনের। দেশে মৃত্যুর হার ১.৫৫ শতাংশ। তবে আগের থেকে সুস্থতার হার বেড়েছে। কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

সারা দেশে এখনও পর্যন্ত ৫৪.৮৬ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। যেখানে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৬,৭৩৭ জন। করোনার মাঝে এটাই আশার খবর সারা দেশে সুস্থতার হার ৮৪.৩৪%। জানা গিয়েছে করোনার অ্যান্টিবডি শরীরে তৈরি হলেও সেটা দীর্ঘদিন কার্যকর থাকছে না নির্দিষ্ট সময়ের পর সেটিও কেটে যাচ্ছে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026