নিউজ

নবান্ন থেকে ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে মা আসছেন। পুজো আসতে আর মাত্র পাঁচদিন বাকি। আর তাই করনাবিধি মেনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে উঠতে চলেছে রাজ্যবাসী। ইতিমধ্যেই বেশ কিছু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। বেশিরভাগ পুজোরই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। আর আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে ১২টি জেলার ১১০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা।

হুগলি সহ আরও অন্যান্য জেলার ১১০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতির কারণে এই সব জেলায় গিয়ে গিয়ে উদ্বোধন করা সম্ভব নয়। তাই ভার্চুয়াল জগতকেই উদ্বোধনের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের সেক্রেটারিয়েট থেকে সরাসরি এই উদ্বোধনের অনুষ্ঠান করা হয়। প্রত্যেকটি ক্লাবের কর্তারাও এদিন উপস্থিত ছিলেন নিজ নিজ ক্লাব প্রাঙ্গণে। প্রথমে শঙ্খ বাজিযে এবং পরে মা দুর্গাকে ভার্চুয়ালি বরণ করে নিয়ে পুজো মণ্ডপগুলির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে গিয়ে মমতা বলেন, ‘সকলকে আমি আমার শারদ শুভেচ্ছা জানাই। হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক জেলা। অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। যেমন, রয়েছে ব্যান্ডেল চার্চ। হুগলি সহ অন্যান্য জেলার সকলের পূজো যাতে ভাল কাটুক, এই কামনাই করি। তবে দেখবেন পুজোয় আনন্দ করতে গিয়ে করোনায় আক্রান্ত হবেন না। শরীর খারাপ হলে বা অন্যান্য উপসর্গ হলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি শরীর খারাপ নাও হয়, তাও মাস্ক বাধ্যতামূলকভাবে পরবেন। আমি ক্লাবগুলোকে বলব, যদি সম্ভব হয় তাহলে হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। জানি ক্লাবগুলোর অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। তবুও অনেক ক্লাব এগুলি করে থাকে। সুতরাং, সাবধানে সাবধানতা অবলম্বন করে পুজো কাটান। ভাল থাকুন, সুস্থ থাকুন।’ এভাবেই নবান্ন থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করার সময় রাজ্যবাসী উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026