‘পটাকা’ গানটির পর এবার ‘আমি চাই থাকতে’ গানটি গেয়ে ভাইরাল হলেন অভিনেত্রী-গায়িকা নুসরত ফারিয়া। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটির নির্দেশনা ও কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। মিউজিক ভিডিওয় নুসরতের সঙ্গে গেয়েছেন মাস্টার ‘ডি’। এই গানটির মিউজিক ডিরেক্টরও মাস্টার ‘ডি’। ‘আমি থাকতে চাই’ গানটির লিরিকস লিখেছেন সৈয়দ আতিক।
নুসরত ফারিয়া বাংলাদেশে যথেষ্ট বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা। 2015 সালে টলি টাউনেও তিনি ইনিংস শুরু করেছেন ‘আশিকি’ ফিল্মের মাধ্যমে।
আইন নিয়ে পাশ করার পর নুসরত ডিবেটে শো-তে ডিবেটার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি বাংলাদেশের কিছু টিভি কমার্শিয়ালে মডেলিং করেন। এছাড়া বাংলাদেশের রেডিও ফুর্তিতে নুসরত 2015 সালে রেডিও জকি হিসাবে কাজ করেন। তাঁর রেডিও শো সুপারহিট ছিল।
বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে তিনি একজন নামী অ্যাঙ্কর হিসাবেও পরিচিত। তবে তাঁর ‘পটাকা’ মিউজিক ভিডিওটি নেটিজেনদের পছন্দ হয়নি। এই ভিডিওটি যথেষ্ট সমালোচিত হয় এবং নুসরতকেও ট্রোল করা শুরু হয়। কিন্তু ‘আমি থাকতে চাই’ মিউজিক ভিডিওটি নেটিজেনদের একাংশ পছন্দ করেছেন ভিডিওয় নুসরতের সুন্দর লুকের জন্য। তবে এবারেও গানটি নেটিজেনদের অধিকাংশ পছন্দ করেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…