নিউজ

দীর্ঘ সাত মাস পর উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জন্য বেশ কয়েক মাস কোনওরকম সফর হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ লকডাউনের পর নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে সকলেই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে। ফেরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীও। আর তাই দীর্ঘ লকডাউনের পর প্রায় সাত মাস পরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে কার্যত এক ঢিলে দুই নয় তিন পাখি মারলেন তিনি।

অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং-এ করোনা পরিস্থিতিতে কেমন আছে উত্তরবঙ্গ, তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি করোনা আবহের মধ্যে রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার তেমন কিছুই করছে না বলে অভিযোগ করেছেন। তিনি তার এই দুই বক্তব্যের পর উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক কার্যত জমিয়ে দিয়েছিলেন মমতা।

বিভিন্ন প্রসঙ্গ এদিনের প্রশাসনিক বৈঠকে উঠে এসেছিল। তবে সব প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী। কিছু কিছু বিষয়ে তড়িঘড়ি সমাধান করে দিলেও কিছু কিছু বিষয়ে তিনি বলেছেন ‘এটা আলোচনা করার জায়গা এখানে নয়’, এমনভাবে বলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। তিনি তবে এদিনের বৈঠক থেকে করোনা পরিস্থিতি মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার রিপোর্ট যাতে তড়িঘড়ি আসে এমন নির্দেশ দিয়েছেন। কোভিড যোদ্ধার জন্য উত্তরবঙ্গের করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেছেন মমতা। উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই সেদিকটাতে আরও বেশি নজর দিতে বলেছেন।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু উৎসবে গা ভাসিয়ে নিয়ন্ত্রণে ঢিলেমি দেওয়া চলবে না। জেলাশাসকদের দিন পিছু করোনা আপডেট আপলোড করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার যেহেতু সীমান্ত এলাকা সেখানে বিশেষ নজরদারি চালাতে বলেছেন তিনি। সব মিলিয়ে দীর্ঘ সাত মাসের পর উত্তরবঙ্গ সফরে গিয়ে নিজের কর্মকাণ্ড কার্যত জমিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026