নিউজ

এক দিনেই ৫০০ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা: ৫০০ জন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং প্রধান শিক্ষকদের নিয়োগ পত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ। তাও আবার মাত্র এক দিনে। যার ফলে এবার মেঘলা আকাশে রোদের দেখা পেতে চলেছে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। কিন্তু তাই বলে কবে থেকে চাকরিতে যোগ দেবেন শিক্ষক বা শিক্ষিকারা সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়নি পর্ষদ এর তরফে।

জানানো হয়েছে এক্ষেত্রে স্কুল পুরোপুরি ভাবে না খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকারা বদলি হচ্ছেন এবং যে স্কুলে যোগ দেবেন উভয় স্কুলেই মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ পত্র পাঠানো দরকার। করোনা সংক্রমণের কারনে প্রায় দেশের সব কিছু দুই মাস বন্ধ ছিল।

লক ডাউনের কারণে বন্ধ ছিল স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এবার এক এক করে তা খুলতে শুরু করছে। মনে করা হচ্ছে এক এক করে এবার সব কিছুই এক এক করে স্বাভাবিক হতে শুরু করেছে। তাই এই কাজের আর বেশি দেরি হবে না।

দীর্ঘদিন ধরেই সাধারণ বদলি ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডের মাধ্যমে বদলির প্রক্রিয়া বন্ধ পড়েছিল, কিন্তু এবার তা আবার নতুন করে শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণে স্কুল সার্ভিস কমিশনের তরফে বদলি সংক্রান্ত সুপারিশের চিঠি মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো হলেও সেই প্রক্রিয়া নিয়ে কোন কাজ এগোয়নি। তাই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখনো বেশ কিছু দিন অপেক্ষা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026