কোচবিহার: সদ্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন মুকুল রায়। তার হাত ধরে রাজ্যে লোকসভা নির্বাচনে রাজ্যে যথেষ্ট সফলতা পেয়েছে বিজেপি। আর বড় পদ পাওয়া মাত্র ফের একবার তৃণমূল-কংগ্রেস থেকে নেতা-নেত্রীদের ভাঙিয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়াচ্ছেন তিনি। কিন্তু এবার চিত্রটা কিছুটা বদলে গেল। তৃণমূল-কংগ্রেস ছেড়ে বিজেপিতে নয়, উল্টে পদ্মের থেকে বেরিয়ে জোড়া ফুলে নাম লেখালেন কোচবিহারের হেভিওয়েট নেতা। কোচবিহারে এটা নতুন নয়। এর আগেও বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে কোচবিহারে। আর এবার কোচবিহারে বিজেপির মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং ও কালিম্পং জেলার অবজারভার মনিশ কুমার বানিয়া বিজেপিতে যোগ দিলেন তৃণমূল-কংগ্রেসে।
মঙ্গলবার মনিশ কুমার বানিয়ার হাতে তৃণমূল-কংগ্রেসের পতাকা তুলে দেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। এই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পুর প্রশাসক ভূষণ সিং এবং আরও অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন পার্থপ্রতিম রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী সফরে আসার পর থেকেই কোচবিহারে ভাঙন দেখা দিয়েছে। আজ বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন মনিশ কুমার বানিয়া। এরপর আরও অনেকে বিজেপি থেকে তৃণমূল-কংগ্রেসে যোগদান করবে বলে আমরা আশাবাদী।’
যদিও দলে ভাঙন ধরেছে এ কথা স্বীকার করতে নারাজ বিজেপি। উল্টে তিনি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তৃণমূল-কংগ্রেস বলপূর্বক বিজেপি থেকে নেতা-নেত্রীদের তাদের দলে যোগ দেওয়া করাচ্ছেন। তবে তারা জোড়া ফুলের নাম লেখালেও পদ্মফুলেই নিজেদের মন দিয়ে বসে থাকবেন বলে দাবি করেছেন তিনি। সব মিলিয়ে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে বারবার বিজেপির এই ভাঙন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…