দিদির হাত থেকে উপহার পেলেন পদ্মাপারের সুন্দরী মিথিলা ও দুঁদে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর প্রথম এই বাংলায় দুর্গাপুজো কাটাবেন মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ে হয়। এই সুবাদে পদ্মাপারের সুন্দরী এখন এই বাংলার বউ। তাই অভিভাবক হিসেবে সৃজিত ও মিথিলাকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপহার হিসেবে পাঠিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জন্য লাল রঙের পাঞ্জাবি এবং রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) জন্য ঘন নীল শাড়ি। সেই ছবি ট্যুইট করে পোস্ট করেছেন মিথিলা এবং ধন্যবাদ জানিয়েছেন ‘দিদি’ কে।
একেই বলে কপাল। দিদির থেকে পাওয়া উপহার যে কতটা দামী হতে পারে তা আপামর জনসাধারণ বুঝে গেছেন। উপহার পেয়ে আপ্লুত বাংলাদেশের রাজকন্যা। এছাড়াও, শোনা গিয়েছে যে দুই বাংলার সৌহার্দ্যের প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে (West Bengal CM) পুজোর শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও (Sheikh Hasina)।
তবে খুশি পরিচালকের পরিবার। যদিও এবারের পুজোয় প্যান্ডাল হপিং বন্ধ, তা হলেও চুটিয়ে মজা করছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়া শেয়ারও করেছেন তাঁদের ব্যক্তিগত জীবনের খুশির মুহূর্তগুলিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…