বিনোদন

কালো পোশাকে হট অবতারে ধরা দিলেন কিয়ারা আডবাণী

সম্প্রতি কিয়ারা আডবাণীকে দেখা গেল ফিল্ম সিটিতে। কালো রঙের শর্ট ড্রেসে তাঁকে রীতিমত সুন্দরী লাগছিল। তাঁর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিয়ারা বরাবর নিজের লুক নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন। তাঁর এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তবে কয়েকজন তাঁকে বয়কটের ডাক দিয়েছেন। কারণ কিয়ারা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বন্ধু ছিলেন। সুশান্ত অনুরাগীদের বক্তব্য ,যে ইন্ডাস্ট্রিতে নেপোটিজম ও মাদকচক্রের জন্য সুশান্তকে নিজের প্রাণ দিতে হলো,সুশান্তের বন্ধু হয়ে কিয়ারা কি করে সেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন! কিন্তু নেটিজেনদের একাংশ মনে করছেন,এই ধরনের বক্তব্য অনৈতিক। অভিনয় কিয়ারার পেশা। তিনিও সুশান্তের মৃত্যুর বিচার চান। কিন্তু তার অর্থ এই নয় যে,তাঁকে তাঁর পেশা ছেড়ে দিতে হবে।

কিয়ারা আডবাণীর প্রকৃত নাম আলিয়া আডবাণী। অভিনেতা সলমন খানের পরামর্শ অনুযায়ী তিনি তাঁর নাম পরিবর্তন করে ‘কিয়ারা’ নামটি নেন। কারণ সলমন তাঁকে বলেন,অভিনেত্রী আলিয়া ভাটের সাথে তাঁর অস্তিত্ব দর্শক গুলিয়ে ফেলবে। ফলে তাঁর কেরিয়ারের জন্য তা লাভজনক হবে না।

কিয়ারা আডবাণীর প্রথম ফিল্ম ডেবিউ হলো পরিচালক কবীর সদানন্দ পরিচালিত কমেডি-ড্রামা ‘ফুগলি’। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও কিয়ারার অভিনয় প্রশংসিত হয় । ‘ডেকান ক্রনিকলস’ তাঁর অভিনয়শৈলীর প্রশংসা করে। কিয়ারার লুক ও অভিনয় সকলের থেকে আলাদা বলে মনে করেন নেটিজেনরাও। 9ই নভেম্বর ওটিটি প্লাটফর্মে রিলিজ করছে কিয়ারা আডবাণী ও অক্ষয়কুমার অভিনীত ফিল্ম ‘লক্ষ্মী বম্ব ‘। ‘লক্ষ্মী বম্ব’ -এর ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ফিল্মটি একটি হরর কমেডি। নেটিজেনরা আপাতত এই ফিল্মটির অপেক্ষায় রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026