নিউজ

মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন টালা ব্রিজ, তবে কবে থাকতে চলবে বাস?

চলতি বছরে পুজোর জন্য কলকাতাবাসীকে বড় উপহার দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মহালয়ার আগেই কলকাতাবাসীর জন্য টালা ব্রিজ খুলে দিতে চলেছেন তিনি। আসলে সেই ২০২০ সাল থেকে বন্ধ এই ব্রিজ। টানা ২ বছর ধরে চলেছে ব্রিজ সংস্করণের কাজ। এই ব্রিজ উত্তর কলকাতার সাথে দক্ষিণ এবং মধ্য কলকাতার সংযোগকারী একটি প্রধান রাস্তা ছিল। এই ব্রিজ বন্ধ হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের। তবে এবার তাদের মুখে হাসি ফোটানোর জন্য পুজোর আগেই ব্রিজ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসলে মুখ্যমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর এই টালা ব্রীজ উদ্বোধন করবেন। কিন্তু এখনই সকলের জন্য খুলছে না এই ব্রিজ। পূর্ত দফতর সূত্রে খবর, উদ্বোধনের দিন রাত থেকেই নতুন টালা ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হবে। কিন্তু এই ব্রিজে গতি নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এদিন থেকে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করতে পারবে। এরপর পূর্ত দপ্তর এবং কলকাতা পুলিশ ব্রিজ এর অবস্থা খতিয়ে দেখে তারপর বাস এবং ট্রাকের মতো ভারি যানবাহন চালানোর অনুমতি দেবে। তাহলে কতদিন বাদে চলবে বাস?

পূর্ত দফতর সূত্রে খবর যে পরীক্ষা-নিরীক্ষা সমস্ত ঠিকঠাক থাকলে সাতদিন পর থেকেই অর্থাৎ পঞ্চমীর দিন থেকেই সব গাড়ি ও ভারী যানবাহন যাতায়াত করার অনুমতি দিয়ে দেওয়া হবে। এই ব্রিজ চালু হয়ে গেলে নিত্যযাত্রীদের যে অনেক সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। এতদিন ধরে উত্তর কলকাতার ট্রাফিকের ওপর প্রভুত চাপ পড়তো এই ব্রিজ না থাকার জন্য। ৮০০ মিটার লম্বা ব্রিজে বদলে গাড়ি দুই দিক দিয়ে ঘুরিয়ে যান নিয়ন্ত্রণ করা হতো। আর তাতে হিমশিম খেতে হত কলকাতা ট্রাফিক পুলিশদের।

Nirajana Nag

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026