নিউজ

পুজোর আগে ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে স্বমহিমায় মুখ্যমন্ত্রী, জেলাশাসকের ‘তথ্যমিত্র কেন্দ্রে’ না যাওয়ার নির্দেশ মমতার

ঝাড়গ্রাম: পুজোর আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে কিছু প্রকল্পের কথা আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের পর উত্তরবঙ্গ সফর দিয়ে জেলা সফর পুনরায় শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই দ্বিতীয় সফরস্থান হিসেবে বেছে নিয়েছেন তিনি ঝাড়গ্রামকে। আজ, বুধবার সেখানে করোনা পরিস্থিতি জানতে চেয়ে প্রশাসনিক বৈঠক শুরু করেন মমতা। আর সেখানেই পুজোর আগে ঝাড়গ্রামবাসীকে কিছু উপহার দিলেন তিনি।

সেই সব উপহার হল কিছু বিশেষ প্রকল্প। ঝাড়গ্রামে ‘পণ্যশ্রী’ প্রকল্প নিয়ে আসার ভাবনা ভাবছেন মুখ্যমন্ত্রী। তিনি এ বিষয়ে বলেন, ‘আগের থেকে এই জেলায় অনেক রাস্তাঘাটের উন্নতি হয়েছে। আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। এসব বলার পাশাপাশি নাম না করে বিজেপি উন্নয়নের নামে অপপ্রচার করছে, এমন অভিযোগও এনেছেন মমতা।

তবে উন্নয়নমূলক প্রকল্প গ্রামবাসীদের পুজোর আগে উপহার দেওয়ার পাশাপাশি ‘তথ্যমিত্র কেন্দ্রে’ যাতে জেলাশাসকরা না যান, তার জন্য কড়া নির্দেশ দিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলছি ‘তথ্যমিত্র কেন্দ্রে’ ভুল তথ্য সরবরাহ করা হয়। এর থেকে আপনাদের কিছু জানার হলে আপনারা ‘বাংলা সহায়ক কেন্দ্রে’ যান। কিন্তু ভুল করেও ‘তথ্যমিত্র কেন্দ্রে’ যাবেন না।’

এর পাশাপাশি নতুন কিছু কর্মসংস্থানের আশাও তিনি আজ সকলের মনে জাগিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গলমহলে প্রায় আড়াই লক্ষ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর এবার একইরকম ব্যবস্থা ঝাড়গ্রামের ক্ষেত্রে করা হবে বলে তিনি আশার বাণী শুনিয়েছেন। এমনকি ‘মাটি সৃষ্টি’ প্রকল্প নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেছেন, ‘এই ‘মাটি সৃষ্টি’ প্রকল্প পৃথিবিকে আগামী দিনের পথ দেখাবে।’ সব মিলিয়ে পুজোর আগে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে এক ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026