নিউজ

‘রাজ্যের অডিট কমিটির বিষয়ে কিছু জানি না’ দাবি মুখ্যমন্ত্রীর

অন্যান্য রাজ্যের সাথে সাথে এ রাজ্যেও ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোনো রোগী মারা গেলে এর পিছনে করোনা সংক্রমণ রয়েছে কিনা, তা যাচাই করতে তৈরি হয়েছে এক অডিট কমিটি। তবে এই কমিটি নিয়ে এবার চাঞ্চল্যকর দাবী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্নে আয়োজিত ক্যাবিনেট কমিটির একটি বৈঠকের পর তিনি জানান, “এই অডিট কমিটি আমি গঠন করিনি। স্বাস্থ্য দফতরের সচিব ও মুখ্যসচিব করেছেন। এছাড়া এই কমিটিতে কারা কারা রয়েছেন, তা আমার জানা নেই।”

এরপরই ওঠে সমালোচনার ঝড়। কারণ, অডিট কমিটির ব্যাপারে মঙ্গলবার মুখ্যসচিব রাজীব সিনহাকে প্রশ্ন করা হলে, তিনি জানান এই কমিটির ব্যাপারে তিনি নয় স্বাস্থ্য ভবন দেখছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর, বিরোধী দলনেতারা একের পর একজন আক্রমণ করতে থাকেন। এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী আসলে বুঝে গেছেন যে তিনি আর পরিস্থিতি সামলাতে পারছেন না। তাই এখন নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন। এতোদিন ক্রেডিট নেওয়ার জন্য করোনা মোকাবিলায় কোনও মন্ত্রীকে নবান্নে ঘেঁষতে পর্যন্ত দেননি। এখন আবার অডিট কমিটির দায় এড়াতে চাইছেন।”

এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলও এই কমিটি নিয়ে প্রশ্ন তুলেছিলো। কমিটির দেওয়া তথ্য যথেষ্ট যুক্তিসঙ্গত ছিলো না। এছাড়া আইসিএমআর এবং চিকিৎসা ব্যবস্থার সমস্ত প্রোটোকল ঠিকঠাক মেনে আক্রান্তের মৃত্যুর কারণ নির্ধারণ করেছেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়। তবে সেই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিরোধীদের একাংশের দাবী কমিটিতে তথ্য গোপন করা হচ্ছে। এছাড়া রোগীর মৃত্যুর কারণ নির্ধারণ করছে এই কমিটিই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026