নিউজ

গ্রিন জোনগুলিতে পাড়ায়-পাড়ায় ছোট দোকান খোলা যাবে, ঘোষণা মমতার

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সোমবার থেকে পাড়ায় পাড়ায় ছোট দোকান খোলা যাবে। এই দোকান খোলা রাখা যাবে কেবলমাত্র গ্রিন জোনগুলিতে। তবে মার্কেট কমপ্লেক্সের দোকান খোলা যাবে না। শুধুমাত্র পাড়ার ছোট দোকানগিলি খোলা রাখা যাবে। সোমবার থেকেই পাড়ায়-পাড়ায় বই, রং, পানের দোকান, মোবাইল রিচার্জের দোকান, ব্যাটারির দোকান, লন্ড্রী, হার্ডওয়ার এগুলি খোলা যাবে।

এই দোকান খোলার ক্ষেত্রে অবশ্যই মুখে মাস্ক পরে থাকতে হবে, তার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।কিন্তু ফুটপাতে হকাররা এখনই বসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর জমায়েত একদম করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো সেলুন এখন খোলা যাবে না। কারণ সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যাই না। কেন্দ্রের পক্ষ থেকেও সবুজ সংকেত আসেনি তাই এখন সেলুন খোলা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী আজ এটাও বলেছেন রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি ঘটলে আবার সিদ্ধান্ত বদল হতে পারে। আর রাজ্য সরকার কেন্দ্রের কাছে দোকান খোলা নিয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকা চেয়েছে। তবে এই সমস্ত কিছুই হবে টাস্ক ফোর্সের সুপারিশ মেনে। টাস্ক ফোর্স সমস্ত কিছু ঠিক ভাবে বিচার বিবেচনা করলেই সোমবার থেকে গ্রিন জোনগুলিতে পাড়ায় পাড়ায় ছোট দোকানগুলি খোলা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026