মার্কিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের তরফ থেকে আনফলো করে দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী অফিস ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এতদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে কোনোরকম জল ঘোলা হয়নি। তাদের সম্পর্কে টানাপোড়েনেরও সৃষ্টি হয়নি। কিছুদিন আগেই ভারত ভ্রমণে এসেছিলেন ট্রাম্প। কিন্তু হঠাৎই হোয়াইট হাউস টুইটারে আনফলো করল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ও তার অফিসকে।
যদিও আশ্চর্যের বিষয়, গত ১০ই এপ্রিল নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার অফিস এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে টুইটারে ফলে করে হোয়াইট হাউস। তখন হোয়াইট হাউস ফলো করা অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৯। কিন্তু এবার তা হয়েছে ১৩। আর সেই ১৯ টি অ্যাকাউন্টের থেকে ৬ জনকে আনফলো করল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস।
আর এরপরেই কূটনৈতিক মহলে জল্পনা কল্পনা তুঙ্গে। এবার কি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের অবনতি ঘটেছে? যদিও এর আগে করোনার প্রতিষেধক রূপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হাইড্রক্সিক্লোরোকুইন প্রেরণ করতে বলেন। আর তারপরেই ভারতের তরফ থেকে তা মার্কিন মুলুকে পৌঁছে যায়। মার্কিন প্রেসিডেন্ট এরপর ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। তবে হঠাৎই আনফলো করার কি কারণ থাকতে পারে, চলছে চাপানউতোর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…