রাজ্যে করোনার বাড়বাড়ন্ত রুখতে সপ্তাহে দুদিন করে লকডাউন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আগের সপ্তাহে দুইদিন হয়ে গিয়েছে। এই সপ্তাহে বুধবার লকডাউনের দিন ঘোষণা হয়েছে। কিন্তু আরেক দিন কবে তা বলা হয়নি। তাই সাধারণ মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন এই সপ্তাহে লকডাউন কি তাহলে একদিন হবে? নাকি দুইদিন? আর এই নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। তারপর বিকেল ৪ টের সময় সাংবাদিক বৈঠক করবেন তিনি। আর সেই সময় রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। বুধবার ছাড়া এই সপ্তাহের লকডাউন আর কবে হবে?
এই সপ্তাহে লকডাউন প্রসঙ্গে বেশ কিছু সমস্যা আছে। শনিবার ঈদ আছে, সুতরাং ওইদিন লকডাউন হবার সম্ভাবনা নেই বললেই চলে। আর তার আগের দিন শুক্রবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কেনাকাটা করে থাকেন। ফলে সেদিন ও লকডাউনের সম্ভাবনা কম। আর বৃহস্পতিবার বাকি রইল। এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে পরপর দুদিন কি লকডাউন হবে? এই সপ্তাহের লকডাউন নিয়ে এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের দিকেই এখন তাকিয়ে আছে রাজ্যবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…