আগামী ৪৮ ঘন্টায় দিল্লি সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দিল্লির মৌসম ভবন থেকে জানানো হচ্ছে, আগামী ২ দিনে দিল্লি এনসিআরে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টিতে দিল্লি এনসিআরের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে। ২৯ ও ৩০ শে জুলাই এই দুদিন প্রবল বৃষ্টি হতে পারে। একাধিক এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা, যানবাহন পরিষেবা। মৌসম ভবনের তরফে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। প্রশাসনের তরফেও আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৌসম ভবন জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে আছে। আগামী ২৮শে জুলাই এই অক্ষরেখা দিল্লি এনসিআরের কাছে যাবে। একইসাথে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু হরিয়ানা, দিল্লি এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব রাজস্থানে ঢুকবে। এর ফলেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই এলাকা গুলিতে। ২৮ ও ২৯ শে জুলাই দিল্লি সহ আশেপাশের এলাকা গুলিতে প্রবল বৃষ্টি হবে এবং ২৯ তারিখের পর পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশে বৃষ্টি হবে।
এদিকে উত্তরবঙ্গে এখনো প্রবল বৃষ্টি হবে আগামী কয়েকদিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে। সিকিম, অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্য গুলিতেও চলবে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির দেখা মেলেনি। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি স্বাভাবিক হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…